উহানে আবারো বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৭ মে ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
হুবেই প্রদেশের ১১ মিলিয়ন মানুষের উহান শহরটিতে ‘গণহারে’ কোভিড-১৯ টেস্টের ক্যাম্পেইন শুরু করায় আবারো হাসপাতালে ভিড় করছেন নাগরিকরা।বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান টেস্ট করানোর জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন খোলা জায়গায় যেমন এটি করা হচ্ছে তেমনি হাসপাতালেও হচ্ছে। এতে আবার সংক্রমণের ঝুঁকি বাড়ছে।খবর রয়টার্সের
স্থানীয়রা জানিয়েছেন, করোনা পরীক্ষার ক্যাম্পেইন শুরু হওয়ার পর আগে যারা সুস্থ ছিলেন তারাও বিভিন্ন ক্লিনিকে ভিড় করছেন।
উহানের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই শঙ্কার কথা জানাচ্ছেন। এভাবে টেস্ট করা হলে আবার সংক্রমণ শুরু হতে পারে।
গত ডিসেম্বরে এই উহান শহরের একটি মাংসের বাজার থেকে নভেল করোনাভাইরাস প্রথম মানুষের দেহে সংক্রমিত হয়।তবে করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে ওঠায় হাসপাতালগুলো খালি হয়ে যায়।তবে বৈশ্বিক মহামারিতে এখনো প্রাণহানি ঘটে চলেছে হাজার-হাজার মানুষের।
চীন সরকার মৃতের যে সংখ্যা দিয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। চীন সরকারের দাবি অনুযায়ী, হুবেইতে ৬৭ হাজার ৮০৩ জন এই ভাইরাসে আক্রান্ত হন। মারা গেছেন ৩ হাজার ২১২ জন। বাকিরা সুস্থ।
-জেডসি
