ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:২১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু তিন লাখ ১৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৮ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৬ হাজার ৬৭১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন। অপরদিকে ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার একদিনে বিশ্বের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৫৭ জন, মৃত্যু হয়েছে ৩৬১৮ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ হাজারের বেশি রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৬৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৯০ হাজার ৯৭৮ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৯ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে রাশিয়া। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ২৬৩১ জন।

স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭১৯ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৫০ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ হাজার ৬৩৬ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৯৫ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩১ হাজার ৯০৮ জন।


-জেডসি