ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:২০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা থেকে সুস্থ ১৮ লাখ ৫৮ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৮ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৯ জন, স্পেনে এক লাখ ৯৫ হাজার ৯৪৫ জন, ইতালিতে এক লাখ ২৫ হাজার ১৭৬ জন, ফ্রান্সে ৬১ হাজার ২১৩ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৪৬৪ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ৯ হাজার ৯৬২ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫২ হাজার ৬০০ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৬ হাজার ৬৭১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন। অপরদিকে ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি