ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:২০:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাশিয়ায় করোনাভাইরাস নিয়েই শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১৮ মে ২০২০ সোমবার

রাশিয়ায় করোনা নিয়েই শিশুর জন্ম

রাশিয়ায় করোনা নিয়েই শিশুর জন্ম

রাশিয়ার ককেশাস অঞ্চলে করোনাভাইরাস নিয়েই এক শিশুর জন্ম হয়েছে। বার্তা সংস্থা তাস রোববার স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়।

বেসলানের নর্থ ওসেটিয়া শহরে জন্ম নেয়া শিশুটির মা করোনায় আক্রান্ত ছিলেন।

পেরুতে মধ্য এপ্রিলে এ ধরণের অপর একটি ঘটনা ঘটেছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশ্বে নবজাতকের কোভিড আক্রান্তের এটি দ্বিতীয় ঘটনা।

দেশটির আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, একজন অন্ত:সত্তা নারী করোনায় আক্রান্ত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত শিশুর জন্ম দেন। ওই মুখপাত্র আরো জানান, তারা এখন বাড়িতেই আছে। মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।

হাসপাতালের মেটারনিটি ইউনিটের প্রধান হাসান তাগায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, বাচ্চা জন্ম দেবেন এমন ৩৫ নারীর ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

রাশিয়ায় বর্তমানে ২ লাখ ৮০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত। সংক্রমণের দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়ার অবস্থান।রাশিয়ায় করোনায় মারা গেছে ২ হাজার ৬৩১ জন।