ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১২:২৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা থেকে সুস্থ ১৯ লাখ ৭ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৪৯ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ১৯ লাখ ৭ হাজার ৪১৩ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৩৮৩ জন, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৩২৬ জন, ফ্রান্সে ৬১ হাজার ৭২৮ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৬৬১ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ১১ হাজার ৫৭৭ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫৪ হাজার ৬০০ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২০ হাজার ১৩৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৯১ হাজার ৩২৬ জন।

-জেডসি