ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১২:২৯:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা থেকে সুস্থ ৫১ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ১৯ লাখ ৫৮ হাজার ৪৯৬ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৪০১ জন, ফ্রান্সে ৬২ হাজার ৫৬৩ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ১১৩ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ১২ হাজার ৮৯৫ জন। ব্রাজিলে সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ৭৯৪ এবং রাশিয়ায় ৭৬ হাজার ১৩০ জন করোনা জয় করেছেন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৭০০ জন।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৪ হাজার ৯১০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ৮৬ হাজার ৩৩২ জন।

-জেডসি