ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৩:৫৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৪ মে ২০২০ রবিবার

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে মারা গেছে ২৮ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩২ জন এবং সুস্থ হয়েছে ৪১৫ জন। পরীক্ষা করা হয়েছে ৮৯০৮ জনের।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৭টি  ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ১৮৪টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৮ হাজার ৯০৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৫৩২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩১ হাজার ৭৩৭ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৪৮০ জন। সুস্থ হয়েছে ৪১৫ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৯০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৮৭৩ জন, মৃত্যু হয় ২০ জনের।