ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৪:৪৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা খালেদা জিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫ শনিবার

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
 
শামীমুর রহমান শামীম ঈদকার্ড পৌঁছে দেয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। 
 
তিনি জানান, প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ সভানেত্রীকে খালেদা জিয়ার পক্ষ থেকে ঈদ কার্ড পৌঁছে দিয়েছি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধানকেই এ কার্ড দিচ্ছি। 
 
প্রধানমান্ত্রীর পক্ষে কার্ডটি গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকেন্দার আলী।
 
গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদকার্ড পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।