ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৯:৪৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যেসব অ-মার্কিনি আবেদনের দুই সপ্তাহ আগে ব্রাজিলে ছিলেন তাদের জন্য সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য নয়। রোববার হোয়াইট হাউস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘আশা করি ব্রাজিলের পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা অস্থায়ী হবে। মার্কিন নাগরিকদের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নিচ্ছি।’

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে ব্রাজিলে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। করোনা মহামারির কারণে এর আগে চীন, ইরানসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

-জেডসি