ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:৫২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বোকো হারামের তিন নারী সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৪:১৯ এএম, ৫ জুলাই ২০১৪ শনিবার | আপডেট: ০৮:১৫ এএম, ৫ জুলাই ২০১৪ শনিবার

indexডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারামে নারীদেরকে সদস্য হিসেবে সম্পৃক্ত করার দায়ে নাইজেরিয়ায় তিনজন নারীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী এমনটাই জানিয়েছে। এই নারীরা বিধবা এবং তরুণীদের বোকো হারামের পুরুষ সদস্যদের বিয়ে করার প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে বলে জানানো হয়েছে। দেশটির সেনাবাহিনী আরও জানিয়েছে, বোকো হারাম জঙ্গি গোষ্ঠীটির এখন নারী 'উইং' রয়েছে। তাদের বিদ্রোহে নারী সদস্যরা আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। নাইজেরিয়াতে গত মাসে গম্বে প্রদেশে একটি ব্যারাকে বোমা হামলা করতে যেয়ে একজন নারী আত্মঘাতী মারা যায়। নিরাপত্তা চেকপয়েন্টে তল্লাশির সময় বোমাটি বিস্ফোরিত হয়ে একজন সৈন্যসহ সে মারা যায়। নাইজেরিয়ার সেনাবাহিনী বলছে গ্রেফতারকৃত এই তিন নারী বোকো হারামের 'ইন্টিলিজেন্স সেলের' সদস্য। বিবিসি থেকে ০৫.০৭.২০১৪