খুলনায় ডাকাতি : বাবা ও ব্যাংক কর্মকর্তা মেয়েকে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশিত : ০৯:২১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
খুলনায় বাবা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে, দুর্বৃত্তরা। গতকাল রাত ১১টায় এ ঘটনা ঘটে। নগরীর বুড়ো মৌলভীর দরগা এলাকায় নিজ বাসায় বৃদ্ধা বাবা ইলিয়াছ চৌধুরীর সাথে থাকাতেন এক্সিম ব্যাংক খুলনা শাখার ক্যাশিয়ার পারভীন সুলতানা।
শুক্রবার রাতে গেইট বন্ধ দেখতে পান, পারভিনের ভাই রেজাউল করিম। পরে প্রতিবেশির সহায়তায় দেয়াল টপকে ভেতরে ঢোকেন।
পরে ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে আছে দেখতে পান। খুঁজতে থাকেন বাবা ও বোনকে। একপর্যায়ে বাড়ির ভেতরে থাকা সেফটি ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। ঘটনাস্থল থেকে সংগ্রহ করেন হত্যার কাজে ব্যবহৃত নানা আলামত। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
