ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৯:৪২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মৃত্যু, স্পেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা নাগরিকদের সম্মানে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন সরকার। বুধবার থেকে এ শোক পালন করবে দেশটি।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। এ পর্যন্ত দেশটিতে প্রায় ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের মুখপাত্র মারিয়া জেসাস মনটেরা এ ঘোষণা দিয়েছেন।

শোক চলাকালে দেশের সব সরকারি ভবন ও নৌবাহিনীর জাহাজে পতাকা অর্ধনমিত রাখা হবে। মৃতদের স্মরণে রাষ্ট্রীয় প্রধানের আনুষ্ঠানিকতা শেষে ১০ দিনের শোক শেষ হবে।

-জেডসি