ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১২:৩৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় প্রাণ হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আশরাফ আলী। তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক ছিলেন।

বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

এর আগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সাতজন ব্যাংকারের মৃত্যু হলেও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার মৃত্যু হলো।

রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী এ তথ্য নিশ্চিত করে জানান, আশরাফ আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। তার করোনা পজেটিভ ছিলো।

-জেডসি