ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৪:০৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের তালিকার সবার ওপরে আছে দেশটি। দীর্ঘ হচ্ছে লাশের সারি।  তবে আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র। করোনার কেন্দ্র হয়ে ওঠার পর মৃত্যু সংখ্যা ধীরে ধীরে কমে আসছে।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন। আর মারা গেছেন এক লাখ ১২ হাজার ৪৬৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৭০৮ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুন মাসের এই কয়দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েকদিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

রয়টার্সের হিসাবে, সর্বোচ্চ করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের মধ্যে মৃত্যুহারে ৮ম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে মৃত্যুর হার ৩ দশমিক ৩। প্রতি ১০ হাজারে আটজনের মৃত্যু নিয়ে সবার শীর্ষে বেলজিয়াম। এরপরেই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও সুইডেন।

-জেডসি