ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১০:১৭:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় দেশে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৫

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

করোনায় দেশে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৫

করোনায় দেশে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৭৩৫ জন এবং সুস্থ হয়েছে ৬৫৭ জন।

আজ সোমবার দুপুরে মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ১৩ হাজার ৯৬১টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৪০৪ জন। শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫৭ জন। মোট সুস্থ হয়েছে ১৪ হাজার ৫০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৩০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।’

তিনি বলেন, ‘লিঙ্গ বিশ্লেষণে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ শনাক্ত হয়েছে। আর মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৭৭ শতাংশ এবং নারী মারা গেছে ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ৯ জন।’

এর আগে গতকাল রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৭৪৩ জন, মারা গেছে ৪২ জন। তার আগের দিন শনিবার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৬৩৫ জন, মৃত্যু হয় ৩৫ জনের।