ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১০:০৫:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রুনাইয়ে প্রথম নারী হাইকমিশনার নাহিদা রহমান

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

ব্রুনাইয়ে প্রথম নারী হাইকমিশনার নাহিদা রহমান সুমনা

ব্রুনাইয়ে প্রথম নারী হাইকমিশনার নাহিদা রহমান সুমনা

বিশিষ্ট কূটনীতিক নাহিদা রহমান সুমনাকে ব্রুনেইয়ে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। ব্রুনাইয়ে বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনার হলেন তিনি। বর্তমানে সুমনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (আঞ্চলিক সংগঠন বিভাগ) হিসেবে কাজ করছেন। এর আগে সেবা ও কল্যাণ বিভাগের মহাপরিচালক ছাড়াও মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুমনাকে ব্রুনেইয়ে বাংলাদেশর পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে হাইকমিশনারের দায়িত্ব পালন করা এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন পররাষ্ট্র ক্যাডারের ১৭ তম ব্যাচের পেশাদার এ কূটনীতিক। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৯৯৯ সালে যোগদান করেন। পেশাদার এ কূটনীতিক এর আগে ব্রাজিলে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার, কলকাতা ডেপুটি হাইকমিশনে কাউন্সেলর এবং ক্যানবেরার প্রথম সচিবের দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূতাবাস মোবাইল অ্যাপের ধারণা ও উদ্যোগদাতের মধ্যে শুরু থেকেই বেশ ভূমিকা রেখেছেলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাহিদা রহমান সুমনা ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকেও তিনি কূটনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর স্নাকত্তোর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ট্রান্স বাউন্ডারি ওয়াটার ল’র ওপর পড়াশোনার জন্য ফেলোশিপ অর্জন করেন।

নাহিদা রহমান সুমনার স্বামী আসলাম ইকবাল সরকারের সাবেক অতিরিক্ত সচিব। দাম্পত্য জীবনে এই দম্পত্তি দুই পুত্র সন্তানের জনক এবং জননী।