ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১:৫৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইভীর শপথ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৪৪ এএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) শপথ নেবেন। ওইদিন কাউন্সিলররাও শপথ নেবেন। ওইদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে ইসি। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়া হয়। সোমবার এ পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সংশ্লিষ্টদের এ সংক্রান্ত আমন্ত্রণপত্রও পাঠিয়েছেন। এবারই দলীয় ভিত্তিতে প্রথম সিটি ভোট হয় নারায়ণগঞ্জে। এ ভোটে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে ১ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে পুনর্নির্বাচিত হন নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী। তার সঙ্গে ২৭ সাধারণ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন।