ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৯:৩৮:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ ও মৃত্যু

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ ও মৃত্যু

প্রতিবেশী রাষ্ট্র ভারত আজ বৃহস্পতিবার করোনা সংক্রমণ ও মৃত্যু--দু'টি ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়লো। গত ২৪ ঘণ্টায় সারা ভারতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ন’হাজার ৯৯৬ জন।

সব মিলিয়ে সারা দেশের আক্রান্তের সংখ্যা এখন দুই লাখ ৮৬ হাজার ৫৭৯। সেই হিসেবে গোটা দুনিয়ায় ভারত এখন পঞ্চম স্থানে। তবে যে গতিতে রোগী বাড়ছে, তাতে কয়েক দিনের মধ্যে মোট সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে থাকা ব্রিটেনকে ছাপিয়ে যেতে পারে এই দেশ। এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্রিটেনে সংক্রমিতের সংখ্যা এখন ২.৯১ লাখ।

মহারাষ্ট্রের পরিস্থিতি আগে থেকেই উদ্বেগজনক ছিল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩৮ জনের।

কিন্তু আশঙ্কা বাড়াচ্ছে দিল্লির পরিস্থিতি। দেশের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮১০ জন।

তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৮৪১ জন।

সারা ভারতে করোনায় মৃত্যু হয়েছে আট হাজার ১০২ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় জানাচ্ছে, ৭০ শতাংশের বেশি মানুষ কোমর্বিডিটির কারণে মারা গিয়েছেন। সারা দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও দিন দিন বাড়ছে। দেশে এখন সক্রিয় করোনা রোগী এক লক্ষ ৩৭ হাজার ৪৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন এক লক্ষ ৪১ হাজার ২৯ জন। স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, আগামী দিনে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বাড়বে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় জানাচ্ছে, এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা নয় হাজার ৩২৮ জন। মৃত্যু হয়েছে ৪৩২ জনের।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩২ জনের। আরও বলা হয়েছে, মৃতদের মধ্যে ২৮৮ জনের শরীরে কোমর্বিডিটির লক্ষণ ছিল। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন।

ভারতের ৭০টি জেলায় সমীক্ষা চালিয়ে আইসিএমআর জানিয়েছে, কিছু ক্ষেত্রে কন্টেনমেন্ট জোনগুলির মোট জনসংখ্যার ৩০ শতাংশ সংক্রমিত হয়ে সেরে উঠেছেন।