ফিলিপাইন থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে ফিলিপাইনে আটকেপড়া ২৩ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।এই ২৩ বাংলাদেশির মধ্যে ১৭ জন শিক্ষার্থী ও ৫ জন পর্যটক।
বৃহস্পতিবার (১১ জুন) ফিলিপাইন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা। ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, করোনা মহামারির ফলে এসব বাংলাদেশি ফিলিপাইনে আটকা পড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকার ফিলিপাইন দূতাবাস ও ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানো হলো।
-জেডসি
