ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৯:৩৮:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১০ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

মেক্সিকোতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে। খবর এএফপি’র।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তা জোসে লুইস অ্যালোমিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৫ হাজার ৩৫৭ জনে দাঁড়ালো।

এদিকে একদিনে মেক্সিকোতে নতুন করে আরো ৪ হাজার ৮৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৯ হাজার ১৮৪ জনে দাঁড়ালো।