ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:১৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৫২ এএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

১১ বছরের এক মেয়ে শিশুর ধর্ষণ মামলার আসামী মন্ডল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী শেরপুর সদর উপজেলার রৌহা পূর্ব পাড়া গ্রামের  মৃত কালু শেখের ছেলে।

পুলিশ জানায়, রৌহা ইউনিয়নের রৌহা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হালিমের ১১ বছরের মেয়ে শিশু  গত ৩১ ডিসেম্বর দুপুরে অন্য এক শিশুকে কোলে নিয়ে  পার্শ্ববর্তী মন্ডল মিয়ার বাড়িতে বেড়াতে যায়। এসময় মন্ডল মিয়ার স্ত্রী গুল নাহার বেগম ওই মেয়ে শিশুর কোলে থাকা শিশুটিকে নিজ কোলে নিয়ে তাকে পান আনতে তার ঘরে পাঠায় । এসময় ঘরের ভিতর থাকা গুল নাহারের স্বামী মন্ডল মিয়া ওই মেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

শিশুটি বাড়িতে এসে তার মা আসমা বেগমকে ঘটনাটি জানালে ১ জানুয়ারি আসমা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় মন্ডল মিয়া ও গুল নাহার বেগমকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ ১ জানুয়ারি রাতে ধর্ষণ মামলার প্রধান আসামী মন্ডল মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উইমেননিউজকে জানান, ‘ওই শিশুর ডাক্তারি পরীক্ষা শেষে তার মায়ের হেফাজতে রাখা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’