ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৪৩:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:১৩ এএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

বর্তমান সরকারের মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট। এতে সংসদে বিরোধী দলের মর্যাদা পায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনেও জয় পেয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। সেই সংসদে প্রধান বিরোধী দল ছিল বিএনপি। কিন্তু দশম সংসদ নির্বাচন তারা বর্জন করায় সংসদের বাইরে চলে যায়।

গত ৫ জানুয়ারি তিন বছর পূর্ণ করল আওয়ামী লীগ দলীয় সরকার। এ নিয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করল তারা। এর আগে ১৯৯৬-২০০০ মেয়াদেও সরকারে ছিল দলটি।