ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৩৫:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের টেস্ট করা হলে আজ শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়।

মুক্তিযু্দ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশে ইতোমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য এবং একজন মন্ত্রীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর আগে গত সপ্তাহে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনায় আক্রান্ত হন।

এদিকে, মহামারি করোনাভাইরাসে দেশে আক্রান্ত হয়েছে এক দিনে সর্বোচ্চ তিন হাজার ৪৭১ জন। সেই সাথে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে ৪৬ জন।