ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৩৬:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

আক্রান্তের সংখ্যায় করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। বাংলাদেশের তুলনায় চীনের জনসংখ্যা ৯ গুণ বেশি। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় এসব তথ্য দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৬, ৬৩৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।