ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৯:৪০:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উদ্বিগ্ন মোদী বৈঠকে, ভারতে ১১ হাজার আক্রান্ত বাড়ল একদিনে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ এএম, ১৪ জুন ২০২০ রবিবার

উদ্বিগ্ন মোদী বৈঠকে, ভারতে ১১ হাজার আক্রান্ত বাড়ল একদিনে

উদ্বিগ্ন মোদী বৈঠকে, ভারতে ১১ হাজার আক্রান্ত বাড়ল একদিনে

ভারতে আজ রোববার করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ পেরোল। মোট ৩,০৮,৮৯৩ জনের সংক্রমণের হিসেবে ভারত এখন বিশ্বে চতুর্থ। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমিত ১১,৪৫৮ জন। আরও ৩৮৬ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৮৪।

শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ১,০১,১৪১ জন। তামিলনাড়ু দ্বিতীয়, আক্রান্তের সংখ্যা ৪০,৬৯৮। রাজধানী দিল্লিতে আক্রান্ত ৩৬,৮২৪ জন। দিল্লি-লাগোয়া গুরুগ্রামে শুধু ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে রোগীর সংখ্যা তিন গুণ বেড়েছে। ইতিবাচক পরিসংখ্যান একটাই। আজকের তারিখে দেশে ১,৪৫,৭৭৯ জন অ্যাক্টিভ রোগী। সুস্থের সংখ্যা বেশি— ১,৫৪,৩২৯ জন। সুস্থতার হার ৪৯.৯৪ শতাংশ।

এদিকে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও শীর্ষ আমলাদের নিয়ে সারা দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি প্রস্তাব দেন, দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে জরুরি বৈঠকে বসুন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী।

দিল্লি সরকার ইতিমধ্যেই তাঁবু খাটিয়ে ১০ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে।