ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৩৬:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ রোববার এক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আওয়ামীলীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে।’

প্রধানমন্ত্রী বলেন, শেখ মো. আব্দুল্লাহ আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

শেখ হাসিনা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন।