২৪ ঘণ্টায় পজেটিভ ১৫৮ জন, নতুন রেকর্ড কলকাতার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার
২৪ ঘণ্টায় পজেটিভ ১৫৮ জন, নতুন রেকর্ড কলকাতার
একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড গড়ল কলকাতা। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী, সারা রাজ্যে নতুন করোনা পজেটিভ ৪৫৪। তার মধ্যে শুধু কলকাতারই ১৫৮। ২৪ ঘণ্টায় আক্রান্তের মাপকাঠিতে এই পরিসংখ্যানই এখনও পর্যন্ত কলকাতায় সর্বোচ্চ।
এ দিনের পরে রাজ্যে মোট করোনা-আক্রান্তের সংখ্যা হল ১০,৬৯৮ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হওয়ায় বঙ্গে করোনা রোগীর মোট মৃত্যুর সংখ্যা ৪৬৩।
পরপর ছ’জন নার্সসহ আটজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলায় নতুন রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাগবাজারের একটি বেসরকারি হাসপাতাল।
সম্প্রতি এই হাসপাতালের স্বাস্থ্যকর্মী-সহ সকল কর্মীর নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই মাধ্যমে ছ’জন নার্স, একজন গ্রুপ-ডি এবং এক জন কর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
