ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৩৫:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান।

আজ মঙ্গলবার ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এই অধ্যক্ষ ৩ সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। মাঝখানে কিছুদিন সুস্থ থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে পাঁচটায় মারা যান তিনি।

ডা. মুজিবুর রহমানের গ্রামের বাড়ি সাতক্ষীরা। সেখানে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এফডিএসআর তথ্যমতে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৬ জন চিকিৎসক। এছাড়া, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৫ জন। করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ২০০ চিকিৎসক।

-জেডসি