করোনায় একদিনে আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার, মৃত ৬৯০৭
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত একদিনেই ১ লাখ ৪৪ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬৯০৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ২১৪ জন।
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লাখ ০৬ হাজার ৪২৬ জন।
করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত মানুষের সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কোনো দেশ।
আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৯ লাখ ২৮ হাজার ৮৩৪। দেশটিতে করোনায় মোট ৪৫ হাজার ৪৫৬ জন মারা গেছেন।
করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ২৮৪ জনের।
যুক্তরাজ্যেকে টপকে চার নম্বরে চলে আসা ভারতে করোনা রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জন। মারা গেছেন ১১ হাজার ৯২১ জন।
যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত কমছে। দেশটিতে মোট ২ লাখ ৯৮ হাজার ১৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত। করোনায় মোট মৃত হয়েছে ৪১ হাজার ৯৬৯ জনের।
বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গতকাল আরও ৩ হাজার ৮৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। এদিন আরও ৫৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৬২ জনে।
-জেডসি
