শনিবার জাহাইজ্জ্যার চর যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৫ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
আগামী শনিবার (৭ জানুয়ারি) সেনাবাহিনীর একটি কর্মসূচিতে যোগ দিতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ (জাহাইজ্জ্যার চর) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা যায়, জাহাইজ্জার চরে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬ মহড়া অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হবে।
