করোনায় আক্রান্ত কামাল লোহানী
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০১ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার
করোনাভাইরাসে আক্রান্ত কামাল লোহানী
প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কামাল লোহানীর ছেলে সাগর লোহাসী আজ শুক্রবার ফেসবুকে এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, তাকে সিএমএইচে নেওয়াটা খুব জরুরি। এজন্য সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে একুশে পদক জয়ী এই ব্যক্তিত্ব ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
