ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৭:০৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪৩

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪৩

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪৩ জন। করোনায় মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৭৮১ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৩২৭টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী ৩ হাজার ২৪৩ জন। ।এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ।’

নাসিমা সুলতানা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৮১ জন। মোট সুস্থ হয়েছে ৪২ হাজার ৯৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৮৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ১৩ জন।

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছর ৩ জন, ৩১ থেকে ৪০ বছর ৪ জন, ৪১ থেকে ৫০ বছর ১০ জন, ৫১ থেকে ৬০ বছর ৯ জন, ৬১ থেকে ৭০ বছর ১১ জন, ৭১ থেকে ৮০ বছর ৪ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন মারা গেছে।’