ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৭:০৫:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আর নেই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২০ জুন ২০২০ শনিবার

কামাল লোহানী

কামাল লোহানী

দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সকালে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকাল ১০টা ১০ মিনিটের দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।

৮৬ বছর বয়সী কামাল লোহানী ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তার ছেলে সাগর লোহানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর দুদিন আগে ফুসফুস ও কিডনি জটিলতার কারণে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথ এলাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওইদিন কামাল লোহানীর বড় মেয়ে বন্যা লোহানী জানান, বাবাকে বিকেল ৫টার দিকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

এর আগে পরিবারের তরফ থেকে শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, সাংস্কৃতিক আন্দোলনের এ সংগঠককে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার আগ্রহের কথা জানানো হয়। তবে শয্যা খালি না তাকে থাকায় সেখানে নেওয়া সম্ভব হয়নি বলেও জানান বন্যা।

কামাল লোহনীর শেষকৃত্য অনুষ্ঠান ও দাফন কখন এবং কোথায় সম্পন্ন হবে, সেবিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তার ছেলে সাগর লোহানী।