ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৬:৫৫:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৪৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪২ পিএম, ২২ জুন ২০২০ সোমবার

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৪৫ জনের

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৪৫ জনের

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে বাড়তে আক্রান্তের সংখ্যা চার লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে আজ সোমবার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২১ জন। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা এখন ১৩ হাজার ৬৯৯। অবশ্য গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯২৫ জন।

সারা দেশে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে মারা গেছে ৬ হাজার ১৭০। দিল্লিতে মৃত্যু হয়েছে ২ হাজার ১৭৫ জনের। গুজরাটে মারা গেছে এক হাজার ৬৬৩। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৭৫৭), পশ্চিমবঙ্গ (৫৫৫), উত্তরপ্রদেশ (৫৫০), মধ্যপ্রদেশ (৫১৫), রাজস্থান (৩৪৯), তেলঙ্গানা (২১০)।

৩০ জানুয়ারি কেরালায় দেশের প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পর সময় যত গড়িয়েছে ততই দেশের বিভিন্ন প্রান্তে থাবা বসিয়েছে করোনা। প্রথম থেকেই করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।