ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৩০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার কারণে সীমিত পরিসরে হবে এবারের হজ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনার মহামারীর কারণে সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে এবারের হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয়গণমাধ্যম।সোমবার দেশটির হজ এবং ওমরা মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে  আরও বলা হয়, কেবলমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন। নতুন করে কেউ হজ পালনের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেননা বলেও জানানো হয়।

করোনার কারণে এবারের হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এলো এমন সিদ্ধান্ত। সম্প্রতি মক্কার প্রায় ১৫শ’ মসজিদ খুলে দেয়ার পরই হজ নিয়ে আশার আলো দেখতে শুরু করেন দেশটির সাধারণ মানুষ।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, মুসলমানদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই হজের আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে।

সৌদি আরবের ধর্মীয় নেতাদের ফোরাম দি কাউন্সিল অব সিনিয়র স্কলার হাজিদের সংখ্যা সীমিত রাখার এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।

মিশরের মন্ত্রী মোহাম্মদ মোখতার গোমা মহামারীকালে সৌদি আরবের এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন।

আরব নিউজের প্রতিবেদনে আরো বলা হয়,  গত বছর হজ পালনে বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ মুসলমান সৌদি আরবে গিয়েছিল, তার সঙ্গে যোগ হয়েছিল স্থানীয় মুসলমানরা।

-জেডসি