বিশ্বে ৯০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার
বিশ্বে ৯০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত
বিশ্বজুড়ে ৯০ লাখেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সাত মহাদেশের মধ্যে ইউরোপ ও আমেরিকায় করোনাভাইরাসের থাবা সবচেয়ে বেশি। সোমবার এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বজুড়ে আক্রান্ত ৯০ লাখ ৯১ জনের মধ্যে অর্ধেকেরও বেশি ইউরোপ ও আমেরিকার। ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৩৭ হাজার ৪৫১ এবং যুক্তরাষ্ট্রে ২২ লাখ ৮১ হাজার ৯০৩।
গত ১৬ মে’র পর থেকে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত সাতদিনে ১০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।
