যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে করোনার সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে আবারো ভয়াবহভাবে বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞরা এমনটি জানিয়েছে।
বিশেষজ্ঞরা দেশটির আইনপ্রণেতাদের বলেছেন, কিছু রাজ্যে ‘উদ্বেগজনক হারে’ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের একটি প্যানেল যাদের মধ্যে বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসিও আছেন, তারা বলেছেন, নতুন করে প্রাদুর্ভাব রোধে সামনের কয়েকটি দিন গুরুত্বপূর্ণ।
সেইসঙ্গে দেশটির এই চার বিশেষজ্ঞ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের কখনোই করোনার টেস্ট কম করে করতে বলে নাই।
ওকলাহোমায় একটি র্যালিতে ডোনাল্ড ট্রাম্প বলেন টেস্ট কম হলে আনুষ্ঠানিক সংক্রমণের হার স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে। এরপর থেকে ট্রাম্পের এই কথার সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে চার বিশেষজ্ঞ কাছ থেকে এমন মন্তব্য এলো।
ড. অ্যান্থনি ফাউসি দেশটির দক্ষিণ ও পশ্চিম রাজ্যগুলোতে ‘উদ্বেগজনক হারে’ সংক্রমণ ও কমিউনিটিতে ভাইরাস ছড়িয়ে পরার ব্যাপারে সতর্ক করেছেন।
তিনি বলেছেন, কয়েক দিনে আগেও নতুন করে একদিনে ৩০ হাজার শনাক্ত হয়েছে যা আমার কাছে উদ্বেগের। টেক্সাস, ফ্লোরিডা, অ্যারিজোনা এবং অন্যান্য রাজ্যে করোনার যে নতুন করে ঢেউ তা মোকাবিলায় সামনের সপ্তাহগুলো সংকটময় হতে যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজারের বেশি জনের। বিবিসি।
-জেডসি
