ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৩০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অক্সফোর্ডের করোনা টিকার দুই ডোজ অধিক কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি একটি টিকা নিয়ে আবারও আশার সঞ্চার হয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এই টিকার এক ডোজের চেয়ে দুই ডোজ করোনা থেকে সুরক্ষায় অধিক কার্যকর। খবর ডেইলি মেইলের।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা শূকরের শরীরে পরীক্ষামূলক এই টিকা দেয়। এই টিকা নিরাপদ ও কার্যকর কিনা তা নিশ্চিত করতে মানুষের ওপর এই টিকার পরীক্ষা চালানো হচ্ছে।

গবেষণায় দেখা যায়, যেসব শূকরকে এই টিকার দুই ডোজ দেয়া হয়েছে তাদের শরীরে আরও বেশি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে। এছাড়া ভবিষ্যতে একটি প্যাথাজেনের সঙ্গে লড়াইয়ের জন্য প্রতিরোধ ব্যবস্থায় অ্যান্টিবডি তৈরি এবং জমা হয়েছে।

এই টিকার প্রথম ডোজকে বলা হচ্ছে ‘প্রাইম’। আর দ্বিতীয় ডোজের নাম ‘বুস্ট’। অনেক ভাইরাসের ক্ষেত্রেই দুটি ডোজ প্রয়োগ করা হয়। শিশুদের হাম, রুবেলা ও নিউমোনিয়া টিকার ক্ষেত্রে দুটি ডোজ দেয়া হয়।

-জেডসি