ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৩১:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪ লাখ ৮৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও আক্রান্তের মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে হাজারও মানুষ।গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে মৃতের তালিকায় নাম উঠেছে আরও ৫১৫১ জনের এবং একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৯৫৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ২৬ হাজার ৩৮২ জন। অপরদিকে ৫১ লাখ ৭৫ হাজার ২৪০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৬২ হাজার ৫৫৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৪ হাজার ২৮১ জনের। সুস্থ হয়েছেন ১০ লাখ ৪০ হাজার ৬০৫ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯২ হাজার ৪৭৪ জন, মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৭৪ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬ হাজার ৮৮১ জন, মৃত্যু হয়েছে ৮৫১৩ জনের।

আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৯৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯০৭ জনের।

আক্রান্তের দিক দিয়ে পঞ্চম এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৯৬২ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৮১ জনের।

-জেডসি