ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৪২:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫০৪, মৃত্যু আরও ৩৪

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫০৪, মৃত্যু আরও ৩৪

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৫০৪, মৃত্যু আরও ৩৪

দেশে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০৪ জনের। করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। এ পর্যন্ত শনাক্ত হলো ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। এ ছাড়া মারা গেছে ১,৬৯৫ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫৮টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫৯টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৫০৪ জন। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৪ হাজার ৩১৮ হন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৫৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৬৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ২ জন।’