ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৪২:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরেছেন আমিরাতে আটকেপড়া ১৫২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৪ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকেপড়া ১৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন।আজ বুধবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দেশে ফিরেন তারা।

প্রায় তিন মাসের অধিক সময় আকাশপথে বিমান যোগাযোগ চালুর পর আমিরাত থেকে এটি বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার তৃতীয় ফ্লাইট।

তথ্যটি নিশ্চিত ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টায় ১৫২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং আজ সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে। দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশির করোনামুক্ত সার্টিফিকেট রয়েছে ।

করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করছে সরকার। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পর্যায়ক্রমে সব বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।

-জেডসি