ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:২০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জকিগঞ্জে কলেজছাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে ঝুমা আক্তার সুমাকে (১৮) এক কলেজছাত্রীকে  কুপিয়ে আহত করেছে বাহার (২২) নামে এক বখাটে।
 
রবিবার উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমা ওই গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় ইছামতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।  বাহার একই গ্রামের আবদুল গফুরের ছেলে।
 
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদির বলেন, বাহার গত কিছুদিন ধরে সুমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার সুমাকে কুপিয়ে পালিয়ে গেছে একই গ্রামের আবদুল গফুরের ছেলে বাহার। সুমাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জকিগঞ্জ থানার ওসি  হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেচে। বাহারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।