ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৬:০০:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময়  আজ (সোমবার) সকাল ৬টায় তাকে বহনকারী বিমানটি  জুরিখ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

ডাব্লিউইএফ’র নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ৫ দিনের সফরে সুইজারল্যান্ড গেলেন। দেশটির পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে আসছে ১৭ থেকে ২০ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’।