ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:৫২:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতিসংঘের দূত এমা

প্রকাশিত : ০৮:২৮ এএম, ৯ জুলাই ২০১৪ বুধবার | আপডেট: ১১:৩০ এএম, ১৪ জুলাই ২০১৪ সোমবার

13c8f8d09d89d7a995bc9adaa3ba4b91-Ema_thumbnailস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বয়স হয়তো খুব বেশি নয়। কিন্তু এরই মধ্যে দরিদ্র- অসহায় তরুণীদের জন্য কাজ করে নজর কেড়েছেন। এ নিয়ে কাজ করতে বাংলাদেশ আর জাম্বিয়া ঘুরে গেছেন। এবার জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন এমাওয়াটসন। নারী-পুরুষসমতা অর্জনের লক্ষে জাতিসংঘের  ‘হিফরশি’ প্রচারণায়যুক্ত হচ্ছেন এমা। এই কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এমা বলেছেন, ‘আমি নিজে আজীবন নারীর অধিকার নিয়ে সোচ্চার ছিলাম। এনিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। এখনো অনেক কিছু শেখার আছে। তবে আশা করি, ধীরে ধীরে আমার প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে এই ভূমিকায় কাজ করতে পারব।’ পিটিআই। ৯.৭.২০১৪