ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:১৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ, শনিবার অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:১৭ এএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

দেশব্যাপী চাঞ্চল্যকর মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন এবং মায়ের পেয়ে শিশু সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় করা মামলার চার্জ গঠনের দিন শনিবার ধার্য করা হয়েছে।
 
বুধবার রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আদালতের বিচারক শেষবারের  মতো এই দিন ধার্য করেন । একই দিনে মামলার প্রধান আসামি সেন সুমন , তৈয়বুর ও আইনালের পক্ষে তাদের আইনজীবীরা মামলা থেকে  অব্যাহতির যে আবেদন করেছিলেন তার  শুনানিও অনুষ্ঠিত হবে ।
 
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফত হোসেনের আদালতে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার ধার্য দিন ছিল। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আদালত এই নতুন দিন ধার্য করেন ।
 
উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন এবং  মাতৃগর্ভে  নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ  হন । মাগুরা সদর হাসপাতালে অপারেশেনের মাধ্যমে শিশু কন্যা সুরাইয়ার জন্ম হয় । পরবর্তীতে ঢাকায় চিকিৎসায় তারা সুস্থ হয়। 
 
এই ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলাটি করেছিলেন। পুলিশ তদন্ত শেষে ১৭ আসামির  বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটভুক্ত আসামিরা হলেন, সুমন সেন , আলী, মুজিবর , সুমন হোসেন , আব্দুস সোবহান, ফরিদ, সাগর , রাফি, সোহেল রানা, লিটন, মিল্টন , নজরুল, সোহবান, সোলেমান, তোতা, আয়নাল ও মুন্না। মামলার ২ নং আসামি আজিবর শেখ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হন।