ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:৩৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় কয়েক দশক পিছিয়ে যেতে পারে বিশ্ব: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনৈতিক অগ্রগতি ‘বহু বছর, এমনকি কয়েক দশক’ পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে সর্তক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  

সোমবার (১৪ জুলাই) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি শীর্ষক এক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে গুতেরেস এই মন্তব্য করেন।

গুতেরেস বলেন, করোনা সংকটের আগেই বিশ্ব ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সঠিক পথে ছিল না। তিনি বলেন, যখন আমাদের এগিয়ে যাওয়ার কথা তখন করোনা আমাদের বহু বছর এবং এমনকি কয়েক দশক পর্যন্ত পিছিয়ে দিতে পারে। এর ফলে দেশগুলোকে ব্যাপক ঘাটতি এবং প্রবৃদ্ধির চ্যালেঞ্জের মধ্য দিতে যেতে হবে। এই সংকট আমাদেরকে এসডিজি অর্জন থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, করোনা মহামারির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রাতে না খেয়ে শুতে যাওয়া মানুষের সংখ্যা এই বছর আরও অনেক বেশি হতে পারে। তিনি বলেন, রিপোর্ট খুব স্পষ্ট, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত এসডিজি অর্জন সম্ভব হবে না।

গুতেরেস বলেন, ১৮৭০ সালের পর এই প্রথম মাথাপিছু আয়ের পরিমাণ ব্যাপকমাত্রায় কমছে। এমন পরিস্থিতিতে ৭০ থেকে ১০০ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্য সীমায় নেমে যেতে পারে। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ প্রায় ২৬৫ মিলিয়ন মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যেও পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

-জেডসি