ল্যাটিন ও ক্যারিবীয় অঞ্চলে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ল্যাটিন ও ক্যারিবীয় অঞ্চলে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বুধবার করোনা মহামারিতে মৃতের সংখ্যা দেড়লাখ ছাড়িয়ে গেছে। এর প্রায় অর্ধেক মৃত্যুই ঘটেছে ব্রাজিলে।
এএফপি’র হিসেব থেকে আরো জানা গেছে, এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪০ হাজার ৬০ জন । মারা গেছে এক লাখ ৫১ হাজার ২২ জন।
ইউরোপের পরই করোনায় পর্যুদস্ত এ অঞ্চল। ইউরোপে করানায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৩ হাজার ৭শ ৯৩ জন।
