ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:০৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাশিয়ায় করোনা আক্রান্ত সাড়ে ৭ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ এএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

রাশিয়ায় করোনা আক্রান্ত সাড়ে ৭ লাখ ছাড়াল

রাশিয়ায় করোনা আক্রান্ত সাড়ে ৭ লাখ ছাড়াল

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ হাজার ৪২৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫২ হাজার ৭৯৭ জন। দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

দেশটিতে ২৪ ঘন্টায় মারা গেছে ১৬৭ জন, এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৭ জন। এ সময় করোনামুক্ত হয়েছে ৮ হাজার ৪৪৩ জন এবং মোট করোনামুক্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৬৯২ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত মস্কোতে ২৪ ঘন্টায় নতুন ৫৩১ জন আক্রান্ত হয়েছে, এ নিয়ে মস্কোতে মোট আক্রান্ত ২ লাখ ৭৩ হাজার ২৬৭ জন।
রাশিয়ায় ২ কোটি ৪০ লাখ লোকের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।