করোনা: ২৪ ঘন্টায় আক্রান্ত দুই লাখ ৪৮ হাজার, মৃত্যু ৫৭৪১
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী করোনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৬০৩ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯২ হাজার ৬৭৭ জন। সুস্থ হয়েছেন ৮২ লাখ ৭৭ হাজার ৭৪১ জন বলে জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৭৮ জন। মারা গেছেন ৫৭৪১ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখের বেশি মানুষ।
করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ১১৮ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৭৯ হাজার ৬৩৩ জন।
করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৮২২ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১০ লাখ ৫ হাজার ৬৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬০৯ জনের এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৬ হাজার ৬০২ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫২ হাজার ৭৯৭ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৩৭ জনের।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪৯৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন।
-জেডসি
