ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো; মৃত্যু ২৫,৬০২
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাসে রোগীর সংখ্যা মোট ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬০২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭৫৭ জন। শুক্রবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন। কোভিড-১৯ সংক্রমণে নতুন করে মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ২২ হাজার ৯৪২ জন। ভারতে এখন সুস্থতার হার ৬৩.৩৩ শতাংশ। আর মৃত্যুহার ২.৫৫ শতাংশ।
ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই মহারাষ্ট্রে আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। দেশের কোভিড পরিসংখ্যানে প্রথন থেকেই শীর্ষে রয়েছে মারাঠা প্রদেশ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাণিজ্যনগরী মুম্বাইয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি এবং চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গুজরাট ও উত্তরপ্রদেশ।
করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ১১৮ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৭৯ হাজার ৬৩৩ জন।
শুক্রবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৬০৩ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯২ হাজার ৬৭৭ জন। সুস্থ হয়েছেন ৮২ লাখ ৭৭ হাজার ৭৪১ জন।
-জেডসি
